সময় কলকাতা ডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার নির্দেশকে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করে ইডি। শনিবার রাতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছে ইডি। রবিবারই হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে।
শনিবার এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপরই এদিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ২দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপরেই এদিন এজলাসে পার্থবাবু অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাঁকে কার্ডিওলজি বিভাগের ১৮ নং বেডে ভর্তি করানো হয়। পরে তাঁকে এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় বলেই জানা গিয়েছে। পাশাপাশি পার্থর চিকিৎসায় তৈরি হবে মেডিক্যাল বোর্ডও। তারপরেই এসএসকেএমে ভর্তির সিদ্ধান্তকে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ জানায় ইডি। এ বিষয়ে তদন্তকারী আধিকারিকদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে যেভাবে এসএসকেএম হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছিল তা আইন অনুযায়ী সঠিক নয়। পাশাপাশি, এদিন পার্থর অসুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন ইডি-র আধিকারিকরা।

উল্লেখ্য,গত কয়েকদিন ধরেই চাপ বাড়ছিল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপরে। এসএসসি নিয়োগ অনিয়ম মামলায় রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকেই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জেরা চালায় ইডি। শনিবার গ্রেপ্তার করা হয় তাঁকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে প্রথমে ইএসআই এবং পরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। শিল্পমন্ত্রীকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল ইডি। তবে আদালতের পক্ষ থেকে পার্থবাবুকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের