সময় কলকাতা ডেস্কঃ এবার ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত হতে চলেছেন দেব, ঋতুপর্ণা। আগামী ২৫ শে জুলাই, সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিকেল চারটেয় নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন দেব রাজ্য সরকারের পক্ষ থেকে আসা চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেখানে বলা হয়েছে, দেব বাংলা চলচ্চিত্রের একজন যশস্বী অভিনেতা। বাংলা সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর অভিনয় বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। তাই আগামী ২৫ জুলাই, সোমবার নজরুল মঞ্চে অভিনেতা দেবকে রাজ্য সরকারের পক্ষ থেকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হবে। নিজের অভিনয় দক্ষতাকে বরাবরই অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন অভিনেতা দেব।

দেব, ঋতুপর্ণা ছাড়াও এই তালিকায় রয়েছেন তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদ বাদক দেবজ্যোতি বসু, গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল। ‘বঙ্গভূষণ’ সম্মান পাচ্ছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদ অর্মত্য সেন, কৌশিক বসু এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার, এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হবে এবং ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ’ দেওয়া হবে কলকাতার তিনটি বড় ফুটবল ক্লাব – মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবকে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র