Home » একগুচ্ছ নতুন সিনেমার ডালি, মার্ভেল স্টুডিয়োর ফেস ৪ চমকে ভরপুর

একগুচ্ছ নতুন সিনেমার ডালি, মার্ভেল স্টুডিয়োর ফেস ৪ চমকে ভরপুর

সময় কলকাতা ডেস্কঃ মার্ভেল ইউনিভার্সের কদর হলিউড পেরিয়ে আরব সাগরের তিরে আগেই পৌঁছে গিয়েছিল আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকার সুপারপাওয়ারের দৌলতে। ফেজ ৩ এ তাঁদের মাত্রা শেষ হলেও মার্ভেল অ্যাভেঞ্জারসদের কদর একটুও কমেনি। তাই দর্শকদের কথা মাথায় রেখে ফেস ৪ এ থাকছে চমকের পর চমক।
আয়রন হার্ট, লোকির সিজন ২, ক্যাপ্টেন আমেরিকা নিউ ওয়ার্ল্ড ওর্ডার, গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম থ্রির পাশাপাশি বহু অ্যাভেঞ্জার সিরিজের দ্য ক্যাং ডাইনেস্টি, সিক্রেট ওয়ার্সের মত সিনেমাও উপহার পেতে চলেছেন দর্শকরা।

রায়ান কুগলার পরিচালিত ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের প্রথম টিজারটি সান দিয়েগো কমিক কন-এ ২৩ জুলাই শনিবার মুক্তি পেয়েছে। টিজারটিতে প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যান অভিনীত ব্ল্যাক প্যান্থার তথা কিং টাচালার চরিত্রটিকে শেষবারের মতো পর্দায় দেখা যাবে। স্বাভাবিকভাবেই এই সিনেমার মুক্তির অপেক্ষায় দর্শকরা বিশেষভাবে রয়েছেন।

নাকিয়া, ওকোই, সুরি সহ আরও নতুন কিছু চরিত্র দেখা যাবে এই সিক্যেয়ালে। ঝাঁ চকচকে সিনেমাটোগ্রাফি, টানটান ডায়লগে ভরা টিজারের প্রতিটি দৃশ্য‌ই নজরকাড়া। ১১ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

About Post Author