Home » বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির

বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিল : খুব আশা জাগিয়ে শুরু করেছিলেন দীর্ঘদেহী আফগান বাঁহাতি পেস বোলার শাপুর জাদ্রান। ২০০৯ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন তিনি। ২০১২ সালে শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দলের সদস্য ছিলেন তিনি। ৪৩টি একদিনের ম্যাচে ৪৩ উইকেট ও ৩২ টি-টোয়েন্টি ম্যাচে ৩১ উইকেট পাওয়া শাপুর জাদ্রান এই মুহূর্তে বিরল রোগে আক্রান্ত। বিগত কয়েক বছর ধরেই আফগান জাতীয় দলে নেই জাদ্রান। দিল্লির হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে ৩৮ বছর বয়সী জাদ্রানের বাঁচার আশা অত্যন্ত কম বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।।

About Post Author