Home » দীপিকাকে ছেড়ে রণবীর কী এবার রাখির সাথে?

দীপিকাকে ছেড়ে রণবীর কী এবার রাখির সাথে?

সময় কলকাতা ডেস্ক:  বলিউড অভিনেতা রণবীর সিং এর পোশাকবিহীন ছবিকে ঘিরে শোরগোলের মধ্যেই এক কান্ড ঘটিয়ে বসলেন তিনি। সোজা ‘আই লভ ইউ’ বলে বসলেন রণবীর! তাও আবার রাখি সাওয়ান্তকে! রণবীরের এনার্জি লেভেলের সঙ্গে একমাত্র তাল মেলাতে পারেন রাখিই।

সূত্রের খবর, একটি অনুষ্ঠানে রণবীরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় রাখিকে। দুজনের রসায়ন বেশ পছন্দও করেন অনেকে। সম্প্রতি রণবীরের নগ্ন ফটোশুট দেখে অনেকেই কটাক্ষ করলেও প্রশংসায় পঞ্চমুখ রাখি। তিনি একটি চ্যানেলে বলেন, রণবীর নগ্ন হয়েছেন তার কারণ জামাকাপড় নাকি বাঁদরে নিয়ে গিয়েছে। তারপরে আবার অন‍্য একটি ভিডিওতে রাখি জানান, রণবীর তাঁকে ভালবাসা পাঠিয়েছেন।

সূত্রের খবর, মিথ্যে বলেননি রাখি। নগ্ন ফটোশুটের জন্য রণবীরের বিরুদ্ধে প্রচুর ট্রোল করা হলেও বন্ধুর পাশে দাঁড়িয়ে অভিনেতাকে সমর্থন জানিয়েছেন রাখি। তার উত্তরে রণবীর লিখেছেন, ‘বন্ধু ভালবাসি তোমাকে’। এই বিষয়কে কেন্দ্র করেই রাখি বলেন তিনি একজন রকস্টার তাই রণবীরের এই মন্তব্যে তিনি অত্যন্ত খুশি। তারপরই রণবীরকে বন্ধু বলে দাবি করেন তিনি। যদিও এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেননি দীপিকা রণবীর জুটি।

About Post Author