Home » খুনের হুমকি ভি-ক্যাটকে,গ্রেফতার অভিযুক্ত

খুনের হুমকি ভি-ক্যাটকে,গ্রেফতার অভিযুক্ত

সময় কলকাতা ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে খুনের হুমকির অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। এবার তাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ভিকির অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

ভিকি কৌশল মুম্বইয়ের সান্তক্রুজ থানায় একটি মামলা দায়ের করেন। অভিনেতার অভিযোগ, ইনস্টাগ্রামে এক ব্যক্তি অনবরত খুনের হুমকি দিচ্ছিলেন তাঁদের। এমনকী ব্যক্তিগত অশ্লীল ম্যাসেজও পাঠাচ্ছিলেন। হুমকি ও ফলো করা বেশ কিছুদিন ধরেই চলছে বলে জানিয়েছেন ভিকি। পাশাপাশি নানা জায়গায় ক্যাটরিনাকে ফলোও করে ওই ব্যক্তি।

এএনআই সুত্র মারফত জানা গিয়েছে, পুলিশ ইতিমধ্যেই তল্লাশি করে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ ক্যাটরিনা এবং ভিকি কৌশলকে জীবননাশের হুমকি কেন দেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ ওই ব্যক্তির উদ্দেশ্য কি ছিল তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি, ক্যাটরিনার জন্মদিন পালন হয়েছে মালদ্বীপে। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ।

About Post Author