Home » সুখবর! এক ধাক্কায় বাড়ছে পেনশন

সুখবর! এক ধাক্কায় বাড়ছে পেনশন

সময় কলকাতা ডেস্ক: এক ধাক্কায় অনেকটাই বাড়ছে রাজ্যের সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন। এ ব‌্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের অর্থদপ্তর।

নবান্ন সূত্রে জানা গেছে,২০১৬ সালের জানুয়ারির আগে অবসর প্রাপ্ত কর্মচারীরা পুরনো বেতন কমিশনের নিরিখেই পেনশন পাচ্ছিলেন। ফলে নতুন সিদ্ধান্ত কার্যকরের পর এক ধাক্কায় অনেকটাই বাড়বে টাকার পরিমাণ। সূত্রের খবর, সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ কর্মচারী উপকৃত হবেন নতুন এই সুপারিশে।

রাজ‌্য সরকারী কর্মচারীদের বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, তাদের যা বেতন তার ৫০ ভাগ অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু, কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে এই সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছিলেন না তারা। তা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে এই নতুন নিয়ম মুখে হাসি ফোটাবে বহু অবসর প্রাপ্ত কর্মচারীর।

About Post Author