সময় কলকাতা ডেস্ক : বুকে হাত দিয়ে নিজের শারীরিক অসহায়তা বুঝিয়ে চলেছেন পার্থ। তিনি বুঝে ফেলেছেন এখন শেষ ভরসা ভুবনেশ্বরের এইমস।
হাইকোর্টের নির্দেশ মেনেই সোমবার-ই এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতা থেকে ভুবনেশ্বরের এইমসে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন ভুবনেশ্বরে পৌঁছনোর পরই পার্থ চট্টোপাধ্যায় বুকে হাত দিয়ে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাঁর শরীর ভাল নেই। তারপরেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে পৌঁছনোর পরই পার্থকে ঘিরে হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, পার্থর চিকিৎসার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। এমনকী, একজন রোগীর অস্ত্রপচারও বন্ধ হয়ে যায়। এদিন পার্থর সঙ্গে ভুবনেশ্বরে যান ৬জন ইডি আধিকারিক, ২ জন চিকিৎসক এবং আইনজীবী-সহ মোট ৯জন। এদিন ৮টা বাজার আগেই পার্থর অ্যাম্বুলেন্স বিমানবন্দরে পৌঁছে যায়।

বিমানবন্দরের পাঁচ নম্বর গেট দিয়ে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাম্বুলেন্স প্রবেশ করে । এরপরই সেখান থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে।এইমস ভুবনেশ্বরকে নির্দেশ দেওয়া হয়েছে, কার্ডিয়োলজি , নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক নিয়ে একটি দল তৈরি করতে হবে সোমবার। এরপর এদিন বিকেল ৩টের মধ্যে এইমস ভুবনেশ্বরকে পার্থর শারীরিক পরিস্থিতির রিপোর্ট জমা দিতে হবে। ইতিমধ্যেই হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি