সময় কলকাতা ডেস্কঃমাত্র ২ দিন সময় পেয়েই বাজিমাত করেছিল নাগপুরের কিশোর বেদান্ত। মোট ২ হাজার ৬৬ লাইনের কোড লিখেছিল সে। মোট ১০০০ জন প্রতিযোগীদের মধ্যে বছর ১৫ র বেদান্ত দেওকোটে কোডিংয়ের জাদুতে এমন মত্ত করেছিল নিউ জার্সির ওই ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিকে, যে কিশোরকে দ্রুতই ৩৩ লক্ষ টাকার চাকরির প্রস্তাব দিয়ে দেন তাঁরা।
যদিও যোগ্য প্রার্থীর বয়স জানতেই তৎক্ষণাৎ প্রস্তাব ফিরিয়েও নেওয়া হয়। বেদান্তকে সংস্থার তরফে জানানো হয়, তোমার অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং কাজের মনোভাব দেখে তাঁরা মুগ্ধ। জানা গিয়েছে, মায়ের পুরোনো ল্যাপটপ থেকেই প্রায় দু-ডজনের বেশি অনলাইন টিউটোরিয়াল দেখেই কোডিং ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা তৈরি হয় বেদান্তের।

ধীরে ধীরে আরও পড়াশোনা করলেও বিষয়টি বেদান্ত নিজের দক্ষতা ও আগ্রহেই শিখেছে। অনলাইনে সব মিলিয়ে ২৪টিরও বেশি ক্লাসও করেছে সে । যদিও এই বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি পড়ুয়ার মা অশ্বিনী দেওকোটে এবং বাবা রাজেশ দেওকোটে। তাঁরা দুজনই নাগপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারি অধ্যাপক এবং অধ্যাপিকা হিসেবে কাজ করেন। ছেলে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে, বিদেশি সংস্থায় চাকরির প্রস্তাব পেয়েছে, গোটা বিষয়টি তাঁরা স্কুলের মাধ্যমেই জানতে পারেন। সবকিছু শুনে ছেলেকে এবার ভালো ল্যাপটপ কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মা বাবা।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক