Home » বিভেদের রাজনীতির অভিযোগে সরব জীবন সিংহ

বিভেদের রাজনীতির অভিযোগে সরব জীবন সিংহ

সময় কলকাতা ডেস্কঃ কয়েক বছর জনগণের থেকে বিচ্ছিন্ন, তাকে দেখা যায় না সর্বসমক্ষে । জনগণের থেকে দূরে থেকে কোন এক গহীন জঙ্গল থেকে বারবার শাসক দলের বিরুদ্ধে তোপ দাগছেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এর প্রধান জীবন সিংহ। কোচ কামতাপুর ,গেটার কোচবিহারের দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জীবন সিংহ। কামতাপুর লিবারেশন অর্গানিজেশন নিষিদ্ধ হওয়ার পর থেকেই কার্যত লোক চক্ষুর অন্তরালেই জীবন সিংহ। পুলিশ প্রশাসন বহু খোঁজার পরেও আজ পর্যন্ত তার নাগাল পায়নি কেউ। এমনকী কোন আন্দোলনেও প্রকাশ্যে তাকে দেখা যায়নি। অথচ জঙ্গলের মধ্যে থেকে ভিডিও বার্তার মাধ্যমে মাঝে মাঝেই হুংকার ছাড়েন জীবন সিংহ। কিছুদিন আগেই একটি ভিডিও বার্তার মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধের ডাক ঘোষণা করেছিলেন জীবন সিংহ। এবার আরেকটি ভিডিও বার্তার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ তুললেন জীবন সিংহ।
বরাবারি বাঙালি বিদ্বেষী জীবন সিংহের গলাতে এবারই প্রথম শোনা গেল বাঙালি আর অবাঙালিদের মধ্যে বিভেদের কথা। অবাঙ্গালী কোচ ,রাজবংশী, রাভা ,মেচ, গারো ,নস্য শেখ মুসলিম, আদিবাসী ও নেপালিদের  বিভেদে বঞ্চিত করা হচ্ছে বলেই অভিযোগ তোলেন জীবন সিংহ। তিনি অভিযোগ তোলেন শাসক দলের কোন অধিকার নেই কোচ কামতাপুরের মাটিতে বিভেদ ছড়ানোর।


জীবন সিংহ যতই ভিডিও বার্তার মাধ্যমে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিন না কেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে জীবন সিংহ ও কেএলও সাধারণ মানুষের থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের মাঝে থেকে কোন আন্দোলন না করে, জঙ্গলের অন্তরাল থেকে ভিডিও বার্তা দেওয়ায়, সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তাহলে কি জীবন সিংহের পায়ের তলার মাটি অনেকটাই নরম হয়ে গিয়েছে? সরে যাওয়া জমি পুনরুদ্ধারের জন্যই কি ,মাঝে মাঝেই আস্ফালন ? আদৌ কি আছে জনসমর্থন? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।।

About Post Author