Home » প্রয়াত ডেভিড ওয়ারনার

প্রয়াত ডেভিড ওয়ারনার

সময় কলকাতা ডেস্ক : টাইটানিক খ্যাত ব্রিটিশ অভিনেতা ডেভিড ওয়ারনার প্রয়াত। ক্যান্সার জনিত অসুস্থতায় তাঁর মৃত্যু হয়েছে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। সিনেমা ছাড়া থিয়েটার ও ছোট পর্দায় তিনি সফল ছিলেন।

ওয়ারনারের জন্ম ম্যানচেস্টারে, মৃত্যু লন্ডনে। ১৯৬২ সালে রয়াল কোর্ট থিয়েটারে তাঁর মঞ্চে পদার্পন।তিনি রয়াল শেক্সপিয়ার কোম্পানিতে যোগ দেন।১৯৬৩ সালে সিনেমা জগতে আত্মপ্রকাশ টম জোন্সের মধ্যে দিয়ে। ১৯৬৫ সালে বিবিসি টেলিভিসনে তাঁকে ষষ্ঠ হেনরির চরিত্রে দেখা যায়। পরবর্তীতে থার্টি নাইন স্টেপস বা অ্যা ক্রিসমাস ক্যারোলে তিনি অসামান্য অভিনয় করেন। দর্শক তাঁকে তাঁর টাইটানিক সিনেমার জন্য মনে রাখলেও অসংখ্য পুরস্কারে সম্মানিত ওয়ারনার প্রচুর অভিনয় করেছেন। পাইক্রফট হোমসের চরিত্রে অভিনয় করেছেন,লর্ড অফ দ্যা রিংসে তিনি অভিনয় করেছেন, খলনায়ক চরিত্রে দেখা গেছে হ্যারি পটারেও। ডেভিড ওয়ারনার থাকবেন না, তাঁর অভিনয় সমৃদ্ধ কাজ দর্শকদের মনে থেকে যাবে।।

About Post Author