Home » শেষ ওভারে বাজিমাত, ওয়েস্টইন্ডিজকে হারাল ভারত

শেষ ওভারে বাজিমাত, ওয়েস্টইন্ডিজকে হারাল ভারত

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : টি টোয়েন্টির উত্তেজনা পঞ্চাশ ওভারের ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম এক দিনের সীমিত ওভারের ম্যাচে শেষ ওভারে বাজিমাত শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতের। ৩ রানে জিতল ভারত। দলকে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন স্বয়ং অধিনায়ক। ৯৯ বলে ৩ টি ছয় সমেত ৯৭ করলেন তিনি।  রান পেলেন শুভমান গিল, শ্রেয়স আইয়ারও।  ভারতের সাত উইকেটে ৩০৮ রানের উত্তরে ওয়েস্টইন্ডিজ করল ৬ উইকেটে ৩০৫। দুটি করে উইকেট সিরাজ, শারদুল আর চাহালের।

শুক্রবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ওয়েস্টইন্ডিজ। শিখর ধাওয়ান, শুভমান, শ্রেয়সের সৌজন্যে শুরুতে যেরকম রানের গতি ছিল, শেষের দিকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় ভারতের রানরেটে ভাটা পড়ে। পাল্টা ব্যাট করতে নেমে ওয়েস্টইন্ডিজ খুব একটা পিছিয়ে ছিল না। ৪৪ ওভারের শেষে ওয়েস্টইন্ডিজ ভালো জায়গায় থাকলেও বিপক্ষের ষষ্ঠ উইকেট পতনের পরে নিয়ন্ত্রিত বোলিং করে শেষ হাসি হাসেন ভারতীয় বোলাররাই। সপ্তম উইকেটে ৫৩ রান তুললেও ওয়েস্টইন্ডিজ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে নি।।

About Post Author