Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৬ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৫৬ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট,১৯৫৬ অনুসারে বৈধতা পায়।
১৮৭৬ – কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা প্রতিষ্ঠা করেন।
১৯৫৬ – মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
১৯৯৯ – ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত কার্গিল যুদ্ধে চূড়ান্তভাবে জয়ী হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৫ – রজনীকান্ত সেন, বাঙালি কবি এবং সুরকারের জন্মদিন আজ।
১৯০৪ – ভারতের বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী মালতী চৌধুরী এদিন জন্মান।
১৯২৭ – ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার গুলাবরায় রামচাঁদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫০ – মার্কিন কম্পিউটার বিজ্ঞানী পল সিমর এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৬ – বাঙালি কবি মোহিতলাল মজুমদার আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৭ – ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৯ – আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের সৈনিক নীরা আর্য এদিন প্রয়াত হন।
২০২০ -ভারতীয় বাঙালি কবি বিজয়া মুখোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author