Home » মায়ের পরিচয়ই যথেষ্ট কুমারী মায়ের সন্তানদের,জানাল হাইকোর্ট

মায়ের পরিচয়ই যথেষ্ট কুমারী মায়ের সন্তানদের,জানাল হাইকোর্ট

সময় কলকাতা ডেস্কঃ ঐতিহাসিক রায় দিল কেরালা হাইকোর্ট। এখন থেকে কুমারী মায়ের সন্তানদের ক্ষেত্রে মায়ের পরিচয়ই যথেষ্ট। এমনকি ধর্ষণের শিকার হওয়া মহিলাদের সন্তানও পরিচয়জনিত শংসাপত্রে কেবল মায়ের নামই লিখতে পারবে। কুমারী মায়ের সন্তানরা নিজেদের জন্ম এবং একই অধিকার পাবেন বলে জানিয়ে দিল কেরল হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্টের বিচারপতি পি ভি কুহ্নিকৃষ্ণণ জানিয়েছেন, অবিবাহিত ‘মা’ এবং ধর্ষিতাদের সন্তানদেরও এই দেশে সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে। সংবিধানে বর্ণিত কারও মৌলিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সংবিধানই তাঁর মৌলিক অধিকার রক্ষার দায়িত্বে থাকবে।

প্রসঙ্গত, এই মামলার পিটিশনকারী একজন অবিবাহিত মায়ের সন্তান। তার নথিতে, বাবার নাম তিন রকম রয়েছে। আবেদনকারী ওই ব‌্যক্তির বাবার নাম বার্থ রেজিস্টার থেকে মুছে ফেলার জন্য রেজিস্ট্রার অফ বার্থস অ‌্যান্ড ডেথস-কে নির্দেশ দিয়েছে আদালত । পাশাপাশি, ওই ব‌্যক্তি আবেদন করলে তার জন্মের নয়া শংসাপত্র ইস্যু করার কথাও বলেছে আদালত। যেখানে তার মাকে ‘সিঙ্গল পেরেন্ট’ হিসাবে দেখাতে হবে।

About Post Author