Home » মৃত্যুবার্ষিকীতে স্মরণে ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’

মৃত্যুবার্ষিকীতে স্মরণে ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’

সময় কলকাতা ডেস্কঃ ২০১৫ সালের ২৭ জুলাই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালাম। আজ তাঁর প্রয়াণদিবসে জেনে নিন, তাঁর কয়েকটি চমকপ্রদ কৃতিত্বের কথা।

ডঃ এপিজে আব্দুল কালামের পৃষ্ঠপোষকতায় পোখরানে পরমাণু পরীক্ষা হয়েছিল। ১৯৯২-এর জুলাই থেকে ১৯৯৯-এর ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার দরুণ ভারত পরমাণু ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করে।

ভারতের প্রধান দুটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান তিনি একসময় পরিচালনা করেছেন- ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও)।

অগ্নি এবং পৃথ্বী- এই দুটি ভারতের নিজস্ব মিসাইলের কাজ এবং তাঁর পৃষ্ঠপোষকতাতেই বৃদ্ধি পেয়েছিল। যার জন্য ডঃ কালামকে বলা হয় ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’।

ভারতের প্রথম স্যাটেলাইন লঞ্চ ভেহিকল (এসএলভি)-এর উন্নয়নে নেতৃত্ব দিয়েছিলেন ডঃ কালাম। প্রায় দশ বছর তিনি এই প্রজেক্টে কাজ করেছিলেন।

তাঁর তত্ত্বাবধানেই ১৯৮০ সালের জুলাই মাসে এসএলভি-III মহাকাশে রোহিনী স্যাটেলাইট পাঠাতে পেরেছিল। এরপরই ভারত মহাকাশে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে নিজের স্থান দখল করে।

About Post Author