Home » ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প,রিখটার স্কেলে মাত্রা ৭.১

ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প,রিখটার স্কেলে মাত্রা ৭.১

সময় কলকাতা ডেস্কঃ ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১ । ফিলিপিন্সের উত্তরাঞ্চলে বুধবার সকালেই তীব্র ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে ভয়ে সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় চলে আসে। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পথ চলতি মানুষেরা বসে পড়ে রাস্তায়, বিভিন্ন আবাসন থেকে বহু মানুষ রাস্তায় চলে আসে। দু একটি বাড়িঘর ভেঙ্গে পড়ার খবর পাওয়া গিয়েছে। যদিও কোন হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

ফিলিপাইনস ইনস্টিটিউট অফ ভলকানোলজি এন্ড সিসমোলোজির তরফে জানানো হয়েছে, ফিলিপিন্সের পাহাড়ি অঞ্চল আবরা প্রদেশ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠের ১৫ থেকে ২৫ কিলোমিটার নিচে ভূকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্প বিশারদদের মতে যদি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে কেন্দ্রস্থল হয় সে ক্ষেত্রে ভূমিকম্পের ভয়াবহতার বৃদ্ধি ঘটে। ১৫ থেকে ২৫ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় ভয়াবহতা কিছুটা হলেও কম ছিল।  এই ভূমিকম্পের আফটার শক আসতে পারে বলে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

About Post Author