Home » কঙ্গোতে রাষ্ট্রবিরোধী বিক্ষোভে ভারতীয় ২ জওয়ানের মৃত্যু

কঙ্গোতে রাষ্ট্রবিরোধী বিক্ষোভে ভারতীয় ২ জওয়ানের মৃত্যু

সময় কলকাতা ডেস্কঃ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, টানা তিন দিন ধরে রাষ্ট্রসংঘ বিরোধী গণবিক্ষোভে উত্তাল। গণবিক্ষোভে চলাকালীন কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর।

মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা বিক্ষোভকারীদের বিক্ষোভের কারণে উত্তাল হয়ে ওঠে। এই গোমা শহর থেকেই প্রথম বিক্ষোভের সূত্রপাত। বিগত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা রুখতে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন স্টেবিলাইজেশন মিশন ইন দা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে কর্মরত শান্তি রক্ষা মিশন ব্যর্থ হওয়াতেই, গণ বিক্ষোভের শুরু।

জানা গিয়েছে, বুটেন্বো শহরে বিক্ষোভ চলাকালীন সাত জন নাগরিকের মৃত্যু হয়েছে। সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়া জানিয়েছেন বিক্ষোভ চলাকালীন কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে দুইজন ভারতীয় বিএসএফ জওয়ান রয়েছেন। যারা শান্তিরক্ষা মিশনের হয়ে কর্তব্যরত অবস্থায় কঙ্গোতে ছিলেন। মৃত ২ জওয়ান শিশুপাল সিং এবং সানওয়ালা রাম। দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয় শংকর।

পাশাপাশি, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

About Post Author