Home » ২০২৫-র মহিলা বিশ্বকাপের আসর বসবে ভারতে!

২০২৫-র মহিলা বিশ্বকাপের আসর বসবে ভারতে!

সময় কলকাতা ডেস্কঃ ২০২৫ এর মহিলা বিশ্বকাপ আয়োজনে কোনও খামতি রাখতে চাইছে না আইসিসি। মঙ্গলবার বার্মিংহামে সম্পন্ন হওয়া আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেষ ভারতে মহিলাদের বিশ্বকাপের আসর বসেছিল ২০১৩ সালে।

একইসঙ্গে ২০১৪ সালের মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে বাংলাদেশে। ২০২৬ সালের মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ইংল্যান্ডে এবং ২০২৭ সালের টি টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। এই চ্যাম্পিয়নস ট্রফি প্রথমবার শুরু হতে চলেছে মহিলা ক্রিকেট টুর্নামেন্টে।

বার্মিংহামের এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন চেয়ারম্যান পদে কে বসবেন, তা নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বর মাসে। এই চেয়ারম্যান পদের মেয়াদ থাকবে দুই বছর। জানা গিয়েছে, ২০২২ এর ১ ডিসেম্বর থেকে ২০২৪ এর ৩০ নভেম্বর পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন তিনি। আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটিতে যোগদান করলেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। এই কমিটিতে থাকছেন প্রাক্তন কিউয়ি স্পিনার ড্যানিয়েল ভিট্টরিও। আইসিসির নতুন অ্যাসোসিয়েট সদস্য হিসেবে যোগদান করেছে কম্বোডিয়া, আইভরি কোস্ট এবং উজ়বেকিস্তান।

About Post Author