সময় কলকাতা ডেস্কঃ ২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। আর তার আগেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় শিবির। চোট পেয়ে কমনওয়েলথ গেমস থেকে মাঠের বাইরে চলে গেলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।
জানা গিয়েছে, বার্মিংহামে আয়োজিত ২০২২ কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না তিনি। কেননা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলাকালীনই তিনি উরুতে চোট পেয়েছিলেন। কমনওয়েলথ গেমসে প্রতিবার প্রথম তিনটে দেশের মধ্যে নাম থাকে ভারতের। কিন্তু, নীরজ নিজেই স্বীকার করেছেন যে চোটের কারণে তিনি এই টুর্নামেন্টে খেলতে পারবেন না।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পরে নীরজ চোপড়ার এমআরআই স্ক্যান করা হয়। তারপরই তাঁর গ্রোইন ইনজুরির বিষয়টি প্রকাশ্যে আসে। আর সেকারণেই ২০২২ কমনওয়েলথ গেমস থেকে তাঁকে ছিটকে যেতে হয়। আগামী ৫ আগস্ট কমনওয়েলথ গেমস খেলতে নামতেন নীরজ চোপড়া। সেদিনই তাঁর জ্যাভলিন থ্রো-এর ইভেন্ট ছিল।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে