সময় কলকাতা ডেস্কঃ বিরোধীদলের ২৪ জন সাংসদ ৫০ ঘণ্টার রিলে ধর্নায় বসে সারারাত কাটালেন সংসদের গান্ধী মূর্তি পাদদেশে। যার মধ্যে রয়েছেন চারজন কংগ্রেস সাংসদ, যারা বাদল অধিবেশনের সময় লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন। বাকি কুড়ি জন রাজ্যসভার সাংসদ যার মধ্যে রয়েছেন তৃণমূলের সাত জন ডিএমকে থেকে ছয় জন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির তিনজন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর দুইজন , ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআই-এর একজন এবং আম আদমি পার্টির একজন সাংসদ। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা যাদের কোন সদস্য বরখাস্ত না হলেও তারাও বিক্ষোভে যোগ দিয়েছেন।

মূলত মূল্য বৃদ্ধি এবং খাদ্য দ্রব্যের উপর জিএসটি নিয়ে জরুরী বিতর্কের আলোচনা নিয়েই রাজ্যসভায় আচরণবিধি ভঙ্গ এবং বিশৃঙ্খলার দায়ে কুড়িজন রাজ্যসভার সাংসদ বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃত সাংসদেরা মূল্যবৃদ্ধি এবং খাদ্যদ্রব্যের উপর জিএসটি নিয়ে জরুরী বিতর্ক নিয়ে এখনো সরব। তারই প্রতিবাদে এই ধর্না। বহিষ্কৃত সাংসদদের বক্তব্য ইউপি এর তুলনায় মোদি সরকারের অধীনে সাংসদ সদস্যদের বরখাস্তের পরিমাণ ১৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সিপিআই এর বরখাস্ত হওয়া সাংসদ একটি বিবৃতিতে জানিয়েছেন এই স্থগিতাদেশ সাংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারের উপর আক্রমণ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরিক ওব্রায়েন একটি টুইটে জানিয়েছেন আগামী কিছুদিন এই প্রতিবাদ চলবে, সত্যাগ্রহ আন্দোলন সর্বদাই জয়লাভ করে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!