সময় কলকাতা ডেস্ক: অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে ৬ দিন পর সরিয়ে দেওয়া হল মন্ত্রীত্ব থেকে। চারটি দপ্তরের দায়িত্ব থেকেই সরানো হল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের বদলে আপাতত সেই চারটি দপ্তরের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী নিজেই। লিখিত বিবৃতি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে নবান্নের তরফে।
শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, পরিষদীয়, চার দপ্তরের মন্ত্রীর দায়িত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার।
অন্যদিকে, চিনার পার্কে অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই সেই ফ্ল্যাটে পৌঁছে গিয়েছেন তারা। ফ্ল্যাটের তালা ভেঙে তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। এখন দেখার এই ফ্ল্যাটে কত টাকা গচ্ছিত রয়েছে।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু