সময় কলকাতা ডেস্কঃ এবার রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠাল ইডি। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ তুলে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিশ পাঠায় তাঁকে। ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি।
জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞাপনগুলিরই অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে গত ২৫ জুলাই ইডির তরফে রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ রায়গঞ্জের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছিল। ওই বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যেই যাবতীয় আর্থিক লেনদেনের হিসেব চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০২১-এ ভোটে জিতে রায়গঞ্জের বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু সেসময় বালুরঘাটের সাংসদ দেবশ্রী চৌধুরী উন্নয়নের কাজে বাধা দিচ্ছিলেন বলেই অভিযোগ করেন কৃষ্ণ। ফলস্বরুপ তিনি পুনরায় বিজেপি ত্যাগ করে জোড়াফুলে নাম লেখান। তবে বিধায়ক পদ সেসময় ছাড়েননি। এরপরই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয়েছিল গেরুয়া শিবির। সেই মামলা এখনও চলছে। এদিকে তৃণমূল থেকে মুকুল রায়ের পদত্যাগের পরই বিধায়সভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটিরর দায়িত্ব কৃষ্ণ কল্যাণীর হাতে তুলে দেওয়া হয়।


More Stories
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা
সিকিম থেকে ফিরল কফিনে বন্দি নতুন সংসারের স্বপ্ন
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর