সময় কলকাতা ডেস্কঃ ইরাকের সংসদ ভবন বিক্ষোভকারীদের বিক্ষোভে উত্তাল। বিগত দুদিন ধরেই চলছে বিক্ষোভকারীদের বিক্ষোভ। ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল সাদরের অনুগামীরাই মূলত বিক্ষোভ দেখাচ্ছেন। ইরান সমর্থিত দলগুলির দ্বারা প্রধানমন্ত্রীর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়ে বুধবার এবং বৃহস্পতিবার শয়ে শয়ে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে সংসদ ভবনের ভিতরে।

শুক্রবারও ইরাকের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। বুধবার যখন বিক্ষোভকারীরা সরকারি ভবন এবং সংসদ ভবনের গ্রীন জোনের ভিতর ঢুকে পড়ে তখন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে সংসদের নিরাপত্তারক্ষীরা।

যদিও ইরাকের শিয়া নেতা আল সদর রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরে এসেছেন বলে জানিয়েছিলেন তা সত্ত্বেও বিক্ষোভকারীদের বিক্ষোভ অনবরত চলছে ইরাকের বিভিন্ন প্রান্তে। বিক্ষোভকারীদের মূল দাবি মোহাম্মদ শিয়া আল সুদানকে প্রার্থী করা চলবে না। বেশ জোরে বিক্ষোভকে প্রশমিত করার জন্য প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি বিক্ষোভকারীদের শান্ত হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ইরাকে অক্টোবরে ২০২১ সালে নির্বাচনে আল সদরের দল ৭৩ টি আসন জিতেছে। ৩২৯ টি আসনের পার্লামেন্টের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরিগণিত হয়েছে। তা সত্ত্বেও দীর্ঘদিন নতুন সরকার গঠনের আলোচনা স্থগিত রয়েছে। আল সদর রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরে আসার ফলেই তার সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ এই বিক্ষোভ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত