সময় কলকাতা ডেস্কঃ এ যেন বলিউড সিনেমার চিত্রনাট্য। থ্রিলারের শেষে যেমন কাঙ্খিত ভিলেনের মুখটা বদলে যায়, তেমন করেই বিট্রেনের প্রধানমন্ত্রীত্ব পদের প্রতিদ্বন্দ্বিতায় শেষ রাউন্ডে এসে যেন হোঁচট খেলেন অক্সফোর্ড প্রাক্তনী তথা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। বিট্রিশ সমীক্ষক সংস্থা সূত্রে খবর, ফাইনালের লড়াইটা আরও কঠিন হয়ে উঠছে। মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী – ঋষি সুনক ও লিজ ট্রুজের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত যথেষ্টই পিছিয়ে গিয়েছে। আর এতেই পরিস্কার টেমস পাড়ের হাওয়া কোনদিকে গতি নিচ্ছে।
প্রসঙ্গত বিট্রেনের অন্যতম ইন্টারনেটভিত্তিক সমীক্ষাকারী সংস্থা হিসেবে জনপ্রিয় হল ইউগভ। কনজারভেটিভ পার্টির সদস্যদের মতামত নিয়ে সেই সংস্থাই দাবি করছে, দলের ৬২ শতাংশ সমর্থন জানিয়েছেন লিজকে। ৩৮ শতাংশ সদস্য ঋষি সুনককে চাইছে। সেই সংখ্যাতত্ত্বের নিরিখে কার্যত ২৪ পয়েন্টে এগিয়ে গিয়েছেন লিজ ট্রুজ।
প্রধানমন্ত্রী পদ থেকে বরিস জনসনের পদত্যাগের পর এবার দলের নেতা ও ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় জোর দিচ্ছে কনজারভেটিভ পার্টি। ভোটাভুটির প্রথম রাউন্ড থেকে ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী তথা অক্সফোর্ড প্রাক্তনী ঋষি সুনক এগিয়ে ছিলেন। এই পরিস্থিতিতে তিনি যে চূড়ান্ত পর্বেও পৌঁছে যাবেন, তা জানত সকলেই। যদিও শেষ পর্বে প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে জিততে গেলে ঋষি সুনকের প্রয়োজন নিজের দলেরই ১২০ জন আইনসভা সদস্যের সমর্থন। সেই মত সংসদের কনজারভেটিভ পার্টির যত জন সাংসদ রয়েছেন, তাঁদের এক তৃতীয়াংশের সমর্থন ছাড়া জয় পাওয়া সম্ভব নয়। যদিও এরই মধ্যে ১১৮ জন আইনসভার সদস্যের সমর্থন পেয়ে গেছেন ঋষি সুনক।

যদিও ইউগভের সমীক্ষার ফলাফল কার্যত অন্য ইঙ্গিত দিচ্ছে। ঋষি সুনককে মতামতের নিরিখে নাকি টপকে এগিয়ে গেছেন লিজ ট্রুজ। এবার ৫ সেপ্টেম্বর চূড়ান্ত দফার ভোটের ফলাফলই প্রমাণ করে দেবে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কে বসছেন গদিতে। ততদিন অপেক্ষা করতে হবে ঋষি এবং লিজকে। টানটান স্নায়ুযুদ্ধ বজায় থাকবে ততদিন।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত