সময় কলকাতা ডেস্কঃ সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও ক্রমশ বেড়ে চলেছে হ্যাকারদের দৌরাত্ম্য। এই হ্যাকারদের দৌরাত্ম্য থেকে বাদ যাচ্ছেন না শহর কলকাতার মানুষজন। যার কারণে আর্থিকভাবে সর্বস্বান্ত হওয়া থেকে শুরু করে, নানান ভাবে সাধারণ মানুষকে প্রতারণার শিকার হতে হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে পদ্ধতি বদলেছে জালিয়াত চক্র। এবার হ্যাকারদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে উদ্যোগী হল কলকাতা পুলিশ। শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এ সংক্রান্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগর পাল বিনীত কুমার গোয়েল, রাজ্যের ইনফরমেশন টেকনোলজি দপ্তরের সেক্রেটার এবং ওয়েবেলের ম্যানেজিং ডিরেক্টর রন্ধির কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এদিনের এই অনুষ্ঠানে বিনীত কুমার গোয়েল বলেন, উন্নত প্রযুক্তির যুগে হ্যাকারদের নিয়ন্ত্রণ করার জন্য আরও উন্নত মানের সফটওয়্যার টেকনোলজি ইনস্টল করা ও তার উপযুক্ত ব্যবহারের মধ্য দিয়েই হ্যাকারদের নিয়ন্ত্রণ করতে হবে। শুধুমাত্র উন্নত টেকনোলজি বা সফটওয়্যার এর মধ্যে থেমে থাকলেই চলবে না। আগামী দিনে এক্সপার্টদের উন্নত সফটওয়্যার টেকনোলজি ব্যবহার করে এই কাজ করতে হবে। সেই কথা মাথায় রেখেই এবার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউশন এর বিশেষজ্ঞ, যাদবপুর ইউনিভার্সিটির ইনফরমেশন এন্ড টেকনোলজি বিভাগ, আই আই টি খড়গপুরের টেকনোলজিক্যাল এক্সপার্ট সহ একাধিক ইনফরমেশন এন্ড টেকনোলজিক্যাল এক্সপার্ট সংস্থাগুলির সঙ্গে জোট বেঁধে হ্যাকার নিয়ন্ত্রণের জন্য আরও উন্নত প্রযুক্তি ও এক্সপার্টাইজেশনকে কাজে লাগাতে চায় কলকাতা পুলিশ।

যদিও হ্যাকারদের দৌরাত্ম্য বন্ধ করতে শুধুমাত্র কলকাতা পুলিশের সাইবার ক্রাইম টিমের ওপর নির্ভর করে থাকলেই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। এক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি ও এক্সপার্টাইজেশন এর প্রয়োজন রয়েছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা