Home » মা হতে চলেছেন বিপাশা বসু

মা হতে চলেছেন বিপাশা বসু

সময় কলকাতা ডেস্কঃ বলিউডে ফের খুশির খবর। মা হতে চলেছেন বিপাশা বসু। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই বাবা-মা হওয়ার খবর বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন বলেই জানা গিয়েছে। যদিও বিপাশা ও করণ এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কিছুই প্রকাশ করেননি।

 

বি-টাউনের অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন অভিনেত্রী বিপাশা বসু এবং অভিনেতা করণ সিং গ্রোভার। ২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি ‘এলোন’-এ একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, আর তারপরেই প্রেম। ২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার-এর পরিবারে আসতে চলেছেন নতুন অতিথি। কর্ণকে শেষ বার দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’-তে। আর বিপাশা মিনি সিরিজ ‘ডেঞ্জারাস’-এ শেষবারের মত অভিনয় করতে দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মা হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। এরপর রানি মুখোপাধ্যায়ের একটি ভিডিও ঘিরে জল্পনা শুরু হয়েছে। এবার বিপাশার মা হওয়ার খবরে সরগরম বলিউড। সুত্র মারফত জানা গিয়েছে,প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন কর্ণ-বিপাশা।

About Post Author