সময় কলকাতা ডেস্কঃ আইসোলেশন পর্ব শেষ হওয়ার কথা ছিল। কাজেও যোগ দিতেন তিনি খুব শিগগিরিই। কিন্তু তার আগেই ফের করোনা আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসায় ফের আইসোলেশনে ফিরে যেতে হল। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা থেকে সুস্থ হয়ে ফের সংক্রমিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে জো বাইডেনের ক্ষেত্রে মাত্র কয়েকদিনের ব্যবধানে এই ঘটনা ঘটায় কার্যত চোখ কপালে উঠেছে অনেকেরই।
হোয়াইট হাউস সূত্রে খবর, অ্যান্টিজেন পরীক্ষায় প্রেসিডেন্টের করোনার সংক্রমণ ধরা পড়েছে৷ এর আগে চারবার তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল৷ নতুন করে তিনি করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত তাঁর যাবতীয় কর্মসূচি স্থগিত রাখা হয়েছে৷ প্রসঙ্গত, রবিবারই তাঁর ডেলাওয়ার এবং মিশিগানে দুইটি কর্মসূচিতে যোগদান করার কথা ছিল৷
শনিবারই টুইট করে নিজের করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর বিশ্ববাসীকে জানান জো বাইডেন৷ একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, তাঁর কোনও উপসর্গ নেই। আপাতত আইসোলেশনে থেকেই দফতরের যাবতীয় কাজকর্ম করবেন মার্কিন প্রেসিডেন্ট৷ ৭৯ বছর বয়সী জো বাইডেনের টিকাকরণ সম্প্রতি সম্পন্ন হয়েছে। তিনি ফাইজারের টিকার পাশাপাশি বুস্টার ডোজও নিয়েছিলেন৷ যদিও টিকাকরণের কোনও প্রভাবই পড়েনি। বরং ২১ জুলাই প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক