সময় কলকাতা ডেস্কঃ হাওড়ার পাঁচলায় টাকা নিয়ে ধরা পড়া তিন কংগ্রেস বিধায়ককে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস। ঝাড়খন্ড অ্যাফেয়ার্স ইনচার্জ অবিনাশ পান্ডে দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন দলবিরোধী কোন কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি আরও অভিযোগ তুলেছেন বিজেপি ক্ষমতায় নেই এমন রাজ্য সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে বিজেপি। ঝাড়খন্ডেও বিধায়কদের প্ররোচিত করার চেষ্টা করছে বিজেপি।
প্রসঙ্গত, শনিবার হাওড়ার পাঁচলায় পুলিশের তল্লাশির সময় ৪৯ লক্ষ টাকা সমেত ধরা পড়ে ঝাড়খণ্ডের তিন বিধায়ক। জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিজড়ির বিধায়ক রাজেশ কচ্ছপ, কোলেবিড়ার বিধায়ক নমন বিক্সল কোঙারি ৪৯ লক্ষ টাকা নিয়ে ধরার পরই প্রশ্ন উঠতে শুরু করেছিল এত টাকা নিয়ে গাড়িতে করে কোথায় যাচ্ছিলেন তারা? ঝাড়খন্ডে সরকার ফেলার জন্য কোন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন কিনা সে বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরফান আনসারির ভাই জানিয়েছেন প্রতিবছর শাড়ি কেনার জন্য বড় বাজারে আসেন বিধায়ক। সঙ্গে থাকে অনেক টাকা। এদিন সাংবাদিক সম্মেলন করে অবিনাশ পান্ডে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করার পর সেই প্রশ্নে কার্যত শিলমোহর পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!