সময় কলকাতা ডেস্ক: সোমবার আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও বাড়ল অ্যাকটিভ কেসের সংখ্যা। যা রীতিমতো চিন্তায় রাখছে স্বাস্থ্য মহলকে। বর্তমানে উদ্বেগজনক পরিস্থিতি কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লির।
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৬৪ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,৪৩,৯৮৯ । দেশে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৬৫ হাজার ৮৯০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫,২৬,৩৯৬ জনের।

পরিসংখ্যান বলছে, রাজ্যেও নিম্নমুখী করোনা গ্রাফ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ১০১১। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২১১। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ১৬৩। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। আক্রান্ত ১৩৩ জন। সংক্রমণশূন্য দুই জেলা – ঝাড়গ্রাম, কালিম্পং।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির