Home » শিশুকন্যা উদ্ধার

শিশুকন্যা উদ্ধার

সময় কলকাতা, অমলেন্দু মণ্ডল:  একবিংশ শতাব্দীতে এসেও দেড় বছরের শিশুকন্যাকে রাস্তায় ফেলে দিতে বুক কাঁপে না জন্মদাত্রীর। সোমবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বীরভূমের পাইকর থানার ভিমপুর আমডোল এলাকা। দেড় মাসের এক শিশুকন্যা সন্তানকে রাস্তার ধার থেকে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন মলুদা খাতুন নামে এক মহিলা।

জানা গিয়েছে, এদিন পাইকর থানার সদাশিবপুর থেকে বোনজির বাড়ি যাচ্ছিল ওই মহিলা। এরপর আমদোল পেরোতে হঠাৎই রাস্তার পাশে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান তিনি। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি দেখেন একটি বাচ্চা পড়ে রয়েছে, তার আশেপাশে কেউ নেই। এরপর তিনি অসহায় বাচ্চাটিকে কোলে নিয়ে পাইকর থানায় খবর দেন। খবর পেয়ে পাইকর থানার পুলিশ শিশুটির চিকিৎসার বন্দোবস্ত করিয়ে তাকে রামপুরহাট কোর্টে পাঠানোর ব্যবস্থা করেন।
এদিন বাচ্চাটির সঙ্গে ওই মহিলাও রামপুরহাট মহকুমা আদালতে আসেন।

এরপর ওই মহিলা শিশুটিকে দত্তক নিতে উদ্যোগী হলে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র।

About Post Author