Home » গরম ভাতে পরিবেশন করুন শুখা গুরজালি মাছ

গরম ভাতে পরিবেশন করুন শুখা গুরজালি মাছ

সময় কলকাতা ডেস্ক: নদীর জলের এই গুরজালি মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। শপিং মলে এটি সলমন ফিশ নামেও পরিচিত। এই মাছের স্বাদ গ্রহণ করতে রসিয়ে কষিয়ে রাঁধুন শুখা গুরজালি মাছ।

উপকরণ

• ৪/৫ পিস গুরজালি মাছ

• ৩ টি পেঁয়াজ বাটা

• ২ চা চামচ রসুন বাটা

• ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা

• ১ টি টমেটো বাটা

• ২ চা চামচ হলুদের গুঁড়ো

• ১ চা চামচ লঙ্কা গুঁড়ো

• ১/২ চা চামচ শাহী গরমমশলা

• স্বাদমতো নুন

• প্রয়োজন মতো তেল

পদ্ধতি

মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। কড়াইতে তেল গরম হলে মাছ ভেজে তুলে নিন।

তারপর ওই তেলেই পেঁয়াজ বাটা, রসুনবাটা দিয়ে ভেজে নিন। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে আদা বাটা দিয়ে নাড়তে হবে। আদা একটু ভাজা হলে তারপর টমেটো ও লঙ্কা বাটা দিয়ে দিন।

এরপর হলুদ ও লঙ্কা দিয়ে জলের ছিটে দিতে হবে। তেল ছাড়লে স্বাদমত নুন ও অল্প জল দিয়ে মাছগুলো দিয়ে ৫ মিনিট ঢেকে রাখতে হবে।মশলা মাছের সাথে পুরো গামাখা হলে ওপরে শাহী গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

About Post Author