সময় কলকাতা ডেস্কঃ কোচবিহারের শীতলকুচির নিহতদের পরিবারের হাতে রাজ্যের তরফ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হল মঙ্গলবার। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস কোচবিহারে নিহতদের পরিবারের হাতে দু লক্ষ টাকা চেক তুলে দেন। চেক তুলে দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়া পরিবারকে বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস সান্ত্বনা দেন।
সোমবার কোচবিহার থেকে জল্পেশের শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ১০ জন পূণ্যার্থীর। পাশাপাশি ১৫-১৬ জন পূণ্যার্থী আহত। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওইদিনই বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কোচবিহারের জেলাশাসক, জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক, পুলিস সুপার-সহ প্রশাসনের আধিকারিকরা। মর্মান্তিক এই ঘটনার পরই নড়েচড়ে বসে জলপাইগুড়ির পুলিশ প্রশাসন। পাশাপাশি ঘটনার পর থেকেই ডিজে বা বক্স বাজিয়ে জল্পেশ যাত্রা নিষিদ্ধ করেছে জলপাইগুড়ির পুলিশ প্রশাসন।

একটি টুইট করে কোচবিহারের শীতলকুচির নিহত ১০ জনের আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র