Home » শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির

শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির

সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্স থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টর এর অর্থাৎ ইডির একাধিক দল বেরোয় তল্লাশির উদ্দেশ্যে। দুটি দল যায় উত্তরে আর অন্য দুটি দল যায় শহরের দক্ষিণে। পরে চারটি দলই ভাগ হয়ে যায়। একটি দল যায় গড়িয়াহাট এলাকার পণ্ডিতিয়া রোডে, দ্বিতীয় দলটি যায় মাদুরদহে,তৃতীয় দল যায় বরাহনগরের অর্পিতার বন্ধ দোকানে আর চতুর্থ দলটি যায় পাটুলিতে।

এদিন ৬ জনের ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছয় বরাহনগরে। সেখানে অর্পিতার নেইল আর্ট শপে আধিকারিকরা পৌঁছে দেখেন দোকানের দরজা বন্ধ। অবশেষে তালা খোলার মিস্ত্রি এনে শাটার খুলে দোকান নিয়ে প্রবেশ করেন আধিকারিকরা। অন্যদিকে দক্ষিণ কলকাতা লেক ভিউ রোডের অর্পিতার একটি নেইল আর্টশপে পৌঁছান ইডির আধিকারিকরা। সেখানেও দোকানের তালা বন্ধ থাকায়, দোকানে শাটার কেটে ঢুকতে হয় তদন্তকারীদের। এরপর বরাহনগরে অর্পিতার নেইল আর্টস শপের পাশেই থাকা একটি ব্যাঙ্কেও যান ইডির আধিকারিকরা। কারণ এই দোকানে যখনই অর্পিতা আসতেন তারপরেই তিনি ব্যাংকে যেতেন। ইডির আধিকারিকরা এদিন কথাও বলেন ব্যাংকের কর্মীদের সঙ্গে।

পাশাপাশি এদিন দক্ষিণ কলকাতায় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনের ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটেও অভিযান চালায় ইডি তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে,খাতায় কলমে ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে রয়েছে ওই ফ্ল্যাট। কিন্তু পার্থ ওই ফ্ল্যাটটি অর্পিতাকে ব্যবহার করতে দিয়েছিলেন। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য তেমন তথ্যের বা টাকা-পয়সার সন্ধান পাওয়া যায়নি বলেই ইডি সূত্রের খবর। তবে তল্লাশি এখনো পর্যন্ত জারি থাকবে।

About Post Author