সময় কলকাতা ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হতেই মন্ত্রিপদ থেকে অপসারিত হন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মন্ত্রিসভা ঢেলে সাজানোর কোনও পরিকল্পনা নেই। কয়েকটা নতুন মুখ আসবে মন্ত্রিসভায়। তবে, বুধবার মন্ত্রিসভা সাজানোর প্রকৃতি দেখে অন্তত সেটা মনে হয়নি। বেশ যত্ন সহকারেই মন্ত্রিসভাকে নতুন রুপ দেওয়া হয়েছে।
এদিন একঝাঁক নতুন মুখ আসার পাশাপাশি মন্ত্রিত্ব হারিয়েছেন ৪ জন। তাঁরা হলেন, পরেশ অধিকারী, সৌমেন মহাপাত্র, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর এবং রত্না দে নাগ।
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। সম্প্রতি স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ায়। প্রভাব খাটিয়ে চাকরি হাতানোর অভিযোগে চাকরি যায় তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তারপর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন পরেশ। এদিকে কারিগরি শিক্ষা দফতরে অস্থায়ী চাকরি দেওয়ার নাম করে একজনকে কসবার বাড়িতে পরিচারিকার কাজ করানোর অভিযোগ ওঠার পরেই হয়তো মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে দলের সাংগঠনিক ভিত মজবুত করার লক্ষ্যেই হয়তো সৌমেন মহাপাত্রকে তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে শারীরিক অসুস্থতার কারণেই মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রত্না দে নাগকে, এমনটাই রাজনৈতিক মহলের মত।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি