সময় কলকাতা ডেস্কঃ গরুপাচার, কয়লাকাণ্ড সহ একাধিক মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বুধবার টানা ১০ ঘণ্টা অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকরা। তল্লাশি চালানো হয় পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান ও সহযোগী জিয়াউল হক শেখের বাড়িতেও।
জানা গিয়েছে,অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ঘনিষ্ঠ টুলু মণ্ডল। বুধবার সিবিআই ও ইডির তল্লাশি শেষে তার বাড়ি থেকে একাধিক সম্পত্তির দলিল, দামী গাড়ির কাগজপত্র, ৪০টির বেশি ডাম্পারের নথি, বেশ কিছু অ্যাকাউন্ট ও টাকা লেনদেনের কিছু নথি সহ নগদ অর্থ পাওয়া গিয়েছে।
গরুপাচার মামলায় সিবিআই ও ইডির তরফে কলকাতা ও বীরভূম মিলিয়ে মোট ১৩ জায়গায় অভিযান চালানো হয়। এরপরই বুধবার ১৭ লাখ টাকা, ১০টি মোবাইল ফোন,লকারের চাবি ও পেনড্রাইভ উদ্ধার করেছে ইডি। জানা গিয়েছে, বীরভূমের সিউড়িতে মোট ৩টি বাড়়ি আছে টুলু মণ্ডলের। পাশাপাশি মহম্মদবাজারে একটি পেট্রোল পাম্পের মালিকও তিনি। শোতসল পাথর খাদান এলাকায় অফিস আছে। সব জায়গাতেই বুধবার হানা দেয় পুলিশ। তল্লাশি অভিযানের সময় ইডি আধিকারিকরা এক পরিচারিকাকে সঙ্গে নেন।

যদিও এদিন তালাবন্ধ ছিল টুলু মণ্ডলের বাড়ি। তালা ভেঙে সেই বাড়িতে ঢোকেন আধিকারিকরা। ইডি সূত্রে খবর, টুলু মণ্ডলের সুভাষপল্লির বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে টুলু মণ্ডলের পেট্রোল পাম্পও সিল করে দেওয়া হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী