সময় কলকাতা ডেস্ক : হালুয়া তো অনেক খেয়েছেন, সুজির হালুয়া, গাজরের হালুয়া ইত্যাদি। এবার বানান আনারসের হালুয়া, অপূর্ব ভিন্ন সাধের এক রেসিপি যেটা পরটা, লুচির সাথে খেতে অসাধারণ লাগে।
উপকরণ
• ১ কাপ সুজি
• ১ কাপ টুকরো করা আনারস
• ১ কাপ বড় দানার চিনি
• ১ চিমটি অরেঞ্জ ফুড কালার
• ১ চিমটি নুন
• ২ টেবিল চামচ ঘি
• কাজুবাদাম, কিসমিস, পেস্তা
• ৭-৮ টা কেশরের সুতো
• ১-২ টো তেজপাতা
• ১/২ চা চামচ এলাচের গুঁড়ো
• প্রয়োজন মতো জল
পদ্ধতি

প্রথমে কাজু কিসমিস ভেজে তুলে নিন। ঐ কড়াইতে বাকি ঘি, তেজপাতা দিয়ে সুজি হালকা ভাজা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে । তারপর ছোট করে কাটা আনারসগুলো সুজিতে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে নাড়তে হবে ফুড কালার দিয়ে। আনারস সিদ্ধ হলে পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে ভেজে রাখা কাজু, কিসমিস, এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে হবে পাতলা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, ঠান্ডা হলে জমে যাবে। উপর থেকে পেস্তা কুচি, আমন্ড কুচি, কেশর দিয়ে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার