সময় কলকাতা ডেস্ক: খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিকেন হরিয়ালি কাবাব। কিভাবে বানাবেন? রইল রেসিপি। দেখে নিন আর চটপট বানিয়ে ফেলুন,
উপকরণ:
চিকেন
ধনেপাতা ও পুদিনাপাতা বাটা
জিরের গুঁড়ো
গরম মশলা
কাজুবাদাম বাটা
স্বাদ অনুযায়ী নুন
ছাতু
পাতি লেবুর রস
পদ্ধতি
প্রথমে চিকেন একটি বাটির মধ্যে নিয়ে একে একে সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা ফ্রিজে রেখে দিন। তারপর কাবাবের কাঠি দিয়ে ব্রেস্ট গুলোকে আস্তে আস্তে গেঁথে নিন। এবার গ্রিল আরে বাটার ব্রাশ করে গ্রিল করে নিন। ভাল করে গ্রিল করে পুদিনা পাতা ও ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করুন হরিয়ালি চিকেন কাবাব।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার