Home » নাইট ক্লাবে অগ্নিকাণ্ড,মৃত্যু ১৩ জনের,আহত ৩৫

নাইট ক্লাবে অগ্নিকাণ্ড,মৃত্যু ১৩ জনের,আহত ৩৫

সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার গভীর রাতে নাইট ক্লাব চলাকালীন নাইট ক্লাবে অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। অন্যদিকে অগ্নিদগ্ধ হয়েছে আরও ৩৫ জন। জানা গিয়েছে,নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন মহিলা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ পূর্বে চোনবুড়ি প্রদেশে বৃহস্পতিবার গভীর রাতে একটি জনপ্রিয় নাইট ক্লাবে চলছিল উদ্যম নৃত্য। সেই সময় আচমকাই নাইট ক্লাবের রেস্তোরাতে আগুন লাগে। সিলিন্ডার বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে নাইট ক্লাবের সর্বত্র। ফলে হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১৩ জনের। ৩৫ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হতাহতদের মধ্যে সবাই থাইল্যান্ডের নাগরিক বলেই জানা গিয়েছে।

চোনবুড়ি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইট ক্লাবে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই গোটা বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ। শর্ট সার্কিট বা অন্য কোথাও থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

About Post Author