সময় কলকাতা ডেস্কঃ কাবাবের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে। কিন্তু চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায় বলুন। কাবাব বলতে বোঝানো হয় তাওয়ায় ভাজা বা পোড়ানো মাংসের টুকরো। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় স্টিম কাবাব। রইল আপনার জন্য স্টিম কাবাব বানানোর খুব সহজ একটি পদ্ধতি।

উপকরণ
মাংসের কিমা-আধ কেজি
পাউরুটি-দু টুকরো
পেঁয়াজবাটা-তিন টেবিল চামচ
আদা বাটা-আধ টেবিল চামচ
কবাব মশলা-এক টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা-এক টেবিল চামচ
নুন-পরিমাণ মত
মাখন-প্রয়োজন মত

প্রণালী
প্রথমে গরম জলে পাউরুটিগুলি ভিজিয়ে নিন।এ বার পাউরুটির টুকরোগুলি কিমার সঙ্গে চটকে নিন। এই মিশ্রণটির মধ্যে মাখন বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ঘণ্টা দু’য়েক বাদে মিশ্রণটি থেকে ছোট ছোট কাবাবের আকারে গড়ে নিন। এবার একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মাখন মাখিয়ে তাতে কাবাবগুলি ভরে মুড়িয়ে নিন। একটি পাত্রে জল ফুটতে দিন। জল ফুটে গেলে মুড়িয়ে রাখা অ্যালুমিনিয়ামের ফয়েলটি তাতে দিয়ে ঢেকে দিন। এরপর ২০ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি স্টিম কবাব। ধনেপাতা বা পুদিনার চাটনির সাথে গরম গরম পরিবেশ করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার