Home » কিভাবে বানাবেন চিকেন মালাই কাবাব, দেখে নিন রেসিপি

কিভাবে বানাবেন চিকেন মালাই কাবাব, দেখে নিন রেসিপি

সময় কলকাতা ডেস্ক: চিকেনের তো অনেক রেসিপি ট্রাই করেছেন, এবার ট্রাই করে দেখতে পারেন চিকেন মালাই কাবাব। জিভে লেগে থাকবে এর অসাধারণ স্বাদ।

উপকরণ

মুরগির মাংসের পিস,
দই বা টক ক্রিম,
আদা পেস্ট,
রসুন বাটা,
জায়ফল গুঁড়ো,
ছোট এলাচ,
কালো মরিচ,
লেবুর রস,
ক্রিম চিজ,
মোজারেলা চিজ,
কর্নফ্লাওয়ার,
নুন পরিমাণমতো
তেল

পদ্ধতি

১৮০ ডিগ্রি সেলসিয়াসে ওভেন প্রি হিট করতে হবে। একটি বাটিতে চিকেন পিসগুলো নিন। এরপর কর্নফ্লাওয়ারের সঙ্গে আদা রসুন পেস্ট, জায়ফল গুঁড়ো, কালো মরিচ, এলাচ, নুন, লেবু মিশিয়ে নিন। এরপর মোজারেলা চিজ মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন।

এরপর বেকিং ট্রেতে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তাতে মাংসের পিসগুলো রেখে দিন। এরপর ওই ট্রে প্রি হিট হওয়া ওভেনে ২০ মিনিট রেখে দিন। মাংসগুলি সোনালী হয়ে গেলে বের করে নিন। এরপর ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন মজাদার স্বাদের এই চিকেন মালাই কাবাব।

About Post Author