সময় কলকাতা ডেস্কঃ অনুব্রত মন্ডল বদলান নি।নিজাম প্যালেসের বদলে এসএসকেএমে অনুব্রত মণ্ডল। শারীরিক চিকিৎসার জন্য সোমবার এসএসকেএমে পৌঁছন বীরভূমের জেলা সভাপতি। সোমবার,গরুপাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের দৌর্দ্বন্দ্বপ্রতাপ নেতার। কিন্তু সূত্রের খবর, রবিবারই ই-মেইল মারফত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, আরও কিছুটা সময় চেয়ে নিলেন অনুব্রতর আইনজীবী। তবে রবিবার কলকাতা চিনারপার্কের বাড়িতে আসেন অনুব্রত মণ্ডল।

জানা গিয়েছে,অনুব্রত মণ্ডলের ফিসচুলা ধরা পড়েছে। এছাড়াও তাঁর মাথার পিছনে, ঘাড়ে ব্যথা রয়েছে। পাশাপাশি তাঁর কাশিও রয়েছে। সব মিলিয়ে একটি মেডিক্যাল চেক আপের প্রয়োজন রয়েছে অনুব্রত মণ্ডলের। সেকারণেই সোমবার শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে পৌঁছন তিনি। এদিন ৩ সদস্যের মেডিকেল বোর্ড বসবে তাঁর চিকিৎসার জন্য। শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, কার্ডিয়োলজিস্ট সরোজ মন্ডল, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, বক্ষরোগ চিকিৎসক সোমনাথ কুন্ডু রয়েছেন সেই বোর্ডে।
উল্লেখ্য, গরুপাচার মামলায় এর আগেও একাধিকবার সিবিআই নোটিস পাঠিয়েছে বীরভূমের দৌর্দ্বন্দ্বপ্রতাপ নেতাকে। এবারের তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল, তা বলাই বাহুল্য। কারণ, দুদিন আগেই অনুব্রত ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালায় ইডি এবং সিবিআই। সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দেন সিবিআই অফিসারেরা। সুত্রের খবর,তাঁর বিপুল সম্পত্তির উৎস খুঁজতেই ইডি আধিকারিকেরাও ওই বাড়িতে গিয়েছিলেন। অন্যদিকে, নানুরের বাসাপাড়ায় বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের বাড়িতে হানা দেন সিবিআই অফিসারেরা। সিবিআই-এর দাবি গরুপাচার কাণ্ডে কেরিম খানের নামও উঠে এসেছে।অনুব্রত মন্ডল বহুবার চিকিৎসার কথা বলে এড়িয়েছেন সিবিআইকে। কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।এমতাবস্থায় অনুব্রত মন্ডলের কাছে এবারের হাজিরা তাৎপর্যপূর্ণ ছিল । সিবিআই দফতরে হাজিরা না দিয়ে যথারীতি নিজের রেওয়াজ মাফিক অনুব্রত মন্ডল উডবার্ন ওয়ার্ডে হাজির হলেন।দাপুটে নেতা স্বয়ং বোঝালেন অনুব্রত আছেন অনুব্রততেই।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
দিল্লি গেলেন অভিষেক