Home » বানিয়ে ফেলুন গলদা চিংড়ির রসা

বানিয়ে ফেলুন গলদা চিংড়ির রসা

সময় কলকাতা ডেস্ক : আজ বানিয়ে ফেলতে পারেন গলদা চিংড়ির রসা। রইল দুর্দান্ত স্বাদের অসাধারণ এই রেসিপি

উপকরণ

বড় চিংড়ি

লঙ্কা গুঁড়ো

হলুদ

পেঁয়াজ বাটা

রসুন বাটা

আদা বাটা – ১ চা চামচ,

কাঁচালঙ্কা

ধনেপাতা কুচোনো

লেবুর রস

পরিমাণ মতো নুন, তেল, চিনি

পদ্ধতি

প্রথমে চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিন। এবারে লেবুর রস, লঙ্কা, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা বাটা মাখিয়ে ভিজিয়ে রাখুন। তেল গরম করে তার মধ্যে চিনি দিন। তার উপর মশলা মাখা চিংড়িগুলো দিয়ে দিন। তারপর অল্প আঁচে উলটে-পালটে ভেজে নিন।

মাঝে মাঝে একটু জলের দিন যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে এলে ১ কাপ জল দিন। পরিমান মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। চিংড়ি সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

About Post Author