সময় কলকাতা ডেস্ক: বানিয়ে ফেলুন গন্ধে, স্বাদে সেরা জিভে জল আনার মতো রেসিপি আনারসের পোলাও । কিভাবে বানাবেন? দেখে নিন,
উপকরণ
আনারস-১ টি
গোবিন্দভোগ চাল
গাজর টুকরো করে কাটা
গ্রিন বিনস্
লবঙ্গ
এলাচ
দারচিনি
তেজপাতা
ঘি
চিনি ও নুন
পদ্ধতি
প্রথমে কিছুটা আনারস মাঝারি টুকরো করে কেটে নিন আর কিছুটা আনারস কুরিয়ে রস বের করে নিন। এবার তা চালের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে ঘি গরম করে তেজপাতা লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে সামান্য নেড়ে নিন। এরপর তাতে ভাপানো গাজর ও বিনস দিয়ে দিন। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে তৈরি করে রাখা ভাত ঢেলে দিয়ে তাতে পরিমাণমত নুন, চিনি, আনারসের টুকরো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি ‘আনারসের পোলাও’।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার