Home » মহালয়ার আগেই মেগা চমক! খুলতে চলেছে টালা ব্রিজ

মহালয়ার আগেই মেগা চমক! খুলতে চলেছে টালা ব্রিজ

সময় কলকাতা ডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে। পুজোর আগেই টালার নতুন ব্রিজ খুলে যেতে চলেছে জনসাধারণের জন্যে। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হতে চলেছে এই নতুন ব্রিজ। ২০১৯ সাল থেকে এই ব্রিজটিতে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়। ২০২০ সালে পুরোপুরি এই ব্রিজ বন্ধ করে দেওয়া হয় জনসাধারণের জন্যে। শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। এরপর নতুন করে ব্রিজ তৈরির কাজ শুরু করে পূর্ত দফতর।

 

প্রসঙ্গত, সেই সময় পূর্ত দফতরের মন্ত্রী ছিলেন মলয় ঘটক। তবে সম্প্রতি রাজ্যসভার রদবদলের পর সেই দফতরের মন্ত্রী পদে আসীন হন পুলক রায়। তবে মন্ত্রীত্বের পদে রদবদল হলেও দীর্ঘ দুই বছরে কাজ থেমে থাকেনি। ৮০০ মিটার লম্বা এই ব্রিজটিতে লাগাতার চলেছে কাজ‌। চারটি লেন সহ এই ব্রিজটি তৈরি করতে মোট খরচ পড়েছে ৪৬৮কোটি টাকা। ভারবহন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ টন। এবার মহালয়ার আগে ব্রিজ চালু হলে আখেরে লাভবান হবেন শহর ও শহরতলির বাসিন্দারাই। তবে ব্রিজ চালু হলেও এখন‌ই ভারী যানবাহন চলাচল করতে পারবে না বলেই জানা গিয়েছে।

About Post Author