Home » বিমানবন্দরে কোরিয়ার যুদ্ধবিমান! কলকাতায় কি যুদ্ধ আসন্ন?

বিমানবন্দরে কোরিয়ার যুদ্ধবিমান! কলকাতায় কি যুদ্ধ আসন্ন?

সময় কলকাতা ডেস্ক: কলকাতা বিমানবন্দরে যুদ্ধ বিমান। তাও আবার ভারতীয় বায়ুসেনার নয়। তাহলে কেন যুদ্ধবিমান? হঠাৎ কী হল? কালো-হলুদ রঙে ওই যুদ্ধবিমানগুলি দক্ষিণ কোরিয়ার ব্ল্যাক ঈগলস। একের পর এক করে ৯টি যুদ্ধবিমান কলকাতা বিমানবন্দরের রানওয়েতে এসে নামল। টি৫০বি নামের ওই যুদ্ধবিমানগুলিতে পাইলট সহ মোট ৪০ জন ব্যক্তি উপস্থিত। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। কেন হঠাৎ কলকাতা বিমানবন্দরে‌ই এল যুদ্ধবিমানগুলি? সাধারণত কলকাতা বিমানবন্দরকে যুদ্ধবিমানের অবতরণের সাক্ষী হতে দেখা যায় না। ঘটনার জেরে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে সকলের মনে?

যদিও বিষয়টি টুইট করে জানানো হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। টুইটারে লেখা হয়েছে, দক্ষিণ কোরিয়ার নয়টি ঘাতক যুদ্ধবিমান ইউরোপে আয়োজিত বিশ্বের অন্যতম বড় এরোস্পেস এক্সিবিশন থেকে ফেরার পথে বিমানগুলিতে জ্বালানি ভরার জন্য এবং পাইলটদের বিশ্রামের কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এই টি৫০বি যুদ্ধবিমানগুলি দক্ষিণ কোরিয়ার বিমান প্রস্তুতকারক সংস্থা কোরিয়া এরোস্পেস ইন্ডাস্ট্রিজের হাতে তৈরি।

About Post Author