সময় কলকাতা ডেস্কঃ ১ অক্টোবর মহাষষ্ঠী। বাঙালির প্রাণের উৎসবের সূচনা হতে চলেছে ওই দিন। রাজ্যবাসী সেই উৎসবের আয়োজনেই মেতে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ২০২২ সালে এক মাস আগে থেকেই চলবে দুর্গোৎসব উদযাপন। সেই নির্দেশিকা মতই ১ সেপ্টেম্বর শহর জুড়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজনের প্রস্তাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই শোভাযাত্রায় ইউনেস্কোকেও জানানো হয়েছিল আমন্ত্রণ। সেই আমন্ত্রণের উত্তরে ইউনেস্কোর তরফে জানানো হয়েছে সম্মতি। ইউনেস্কোর ভারত-ভূটান-মালদ্বীপ-শ্রীলঙ্কার ডিরেক্টর এরিক ফল্ট চিঠিতে জানিয়েছেন,এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। এই কথা জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
দুর্গাপুজোর আর বেশিদিন বাকি নেই। ১ অক্টোবর ষষ্ঠী। পুজোর কেনাকাটি ইতিমধ্যেই একটু একটু করে শুরু করে দিয়েছে রাজ্যবাসী। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগেই জানিয়ে দিয়েছিলেন এই বছর এক মাস আগে থেকেই দুর্গোৎসব উদযাপন শুরু হয়ে যাবে রাজ্যে। সেই মতো ১ সেপ্টেম্বর শহরে এক বিশাল শোভাযাত্রার আয়োজনের কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তুতিও চলছে। ওই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ইউনেস্কোকে। এবার সেই আমন্ত্রণের উত্তর পাঠাল ইউনেস্কো কর্তৃপক্ষ। ১ সেপ্টেম্বর কলকাতার দুর্গাপুজোর ওই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। ইউনেস্কোর ভারত-ভূটান-মালদ্বীপ-শ্রীলঙ্কার ডিরেক্টর এরিক ফল্ট এদিন চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে।
প্রসঙ্গত, ২০২১ সালে ইউনেস্কোর তরফে কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছিল। ইউনেস্কোর ইনট্যানজেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির স্বীকৃতি অর্জন করেছে কলকাতার দুর্গাপুজো।

সেই স্বীকৃতির উদযাপন উপলক্ষে একটি বিশেষ কর্মসূচির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলার দুর্গাপুজো কমিটি, ক্লাব—সবাইকে একত্রিত করে ইউনেস্কোর স্বীকৃতির উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় একটি করে জায়গায় এই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছিলেন। কলকাতাতে ১ সেপ্টেম্বর বেলা ১টায় শ্যামবাজারে ওই জমায়েত অনুষ্ঠিত হবে। এরপর একটি মিছিলও সংগঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে বিগত দুই বছর কোনও অনুষ্ঠান বা বহু জনপ্রিয় কার্নিভালের আয়োজন করা হয়নি। এবার রাতে সেই সমস্ত অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়, সেই বিষয়ে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?