সময় কলকাতা ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই প্রথম দুই অভিযুক্তদের গ্রেফতার করল বুধবার। গ্রেফতার করা হয়েছে শান্তি প্রসাদ সিনহাকে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন সচিব অশোক সাহাকেও। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই যে এফআইয়ের দায়ের করেছিল সেই এফআইআর এ প্রথমেই নাম ছিল শান্তি প্রসাদ সিনহার এবং ওই তালিকায় চতুর্থ নাম ছিল অশোক সাহার। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পাওয়ায় তাদের দুজনকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিআই গোয়েন্দারা এরপর তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরো জেরা করবেন বলে জানা গিয়েছে।
হাইকোর্টে নিযুক্ত প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের তদন্ত কমিটির রিপোর্টে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার নাম এবং এসএসসির প্রাক্তন সচিব অশোক সাহার নাম উল্লেখ করা ছিল। সিবিআই সূত্রের খবর, এই দুই ব্যক্তি তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। এমনকি তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ রয়েছে। সেই কারণেই শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে সিবিআই বুধবার গ্রেফতার করে।

এসএসসি নিয়োগ নিয়ে যে ধরনের দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল আদালতের এজলাসে, সেই সময় প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে সর্বপ্রথম উল্লিখিত হয় যে তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যে উপদেষ্টা কমিটি গড়ে দিয়েছিলেন সেই উপদেষ্টা কমিটি ছিল ভুয়ো। সেই কমিটির প্রধান ছিলেন শান্তি প্রসাদ সিনহা। এই উপদেষ্টা কমিটির মাধ্যমে ভুয়ো নিয়োগের সুপারিশ করা হতো বলেই অভিযোগ পেশ হয় আর সেই কারণেই সিবিআই এর দায়ের করা এফআইআর এ প্রথম নামটি রয়েছে শান্তি প্রসাদ সিনহার এই দুই ব্যক্তিকে গ্রেফতারির পর সিবিআই এর তরফ একটি বিবৃতি জারি করা হয়েছে। উপদেষ্টা কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে গ্রুপ সি পদে নিয়োগ হয়েছিল বলেই সিবিআই সেই বিবৃতিতে দাবি করেছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি