Home » এই ৫ খাবারেই নিয়ন্ত্রণে থাকবে হাই ব্লাড প্রেশার

এই ৫ খাবারেই নিয়ন্ত্রণে থাকবে হাই ব্লাড প্রেশার

সময় কলকাতা ডেস্কঃ এখন ঘরে ঘরেই হাই ব্লাড প্রেশারের রোগী। বর্তমানে প্রচুর মানুষ এখন এই রোগে আক্রান্ত। তাই এ বিষয়ে সতর্ক হওয়া খুবই জরুরি। এক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যথাযথ ডায়েটের কথা মাথায় রাখতে হবে। প্রেশারের মতো গুরুতর রোগের ক্ষেত্রে ডায়েট খুব জরুরি। এক্ষেত্রে ডায়েট ঠিক রাখলে প্রেশার সহজেই নিয়ন্ত্রিত হয়। প্রেশার বেশি থাকলে হৃদরোগ থেকে শুরু করে স্ট্রোক, কিডনির অসুখ, চোখের অসুখের আশঙ্কা বাড়ে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হতে হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারে নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেশার।

বিট
বিটের মধ্যে রয়েছে নাইট্রিক অক্সাইড। এই উপাদান রক্তনালীকে শিথিল রাখতে পারে। তাই যে কোনও মানুষ চাইলে অনায়াসে বিট খেতে পারেন। প্রেশারের রোগীর জন্য খুব ভালো বিট। এতে প্রেশার থাকে নিয়ন্ত্রণে।

তরমুজ
তরমুজে রয়েছে ভরপুর পুষ্টি। আসলে এই খাবারে এমন কিছু খনিজ রয়েছে যা রক্তনালীর চাপ কমায়। তাই আপনি চাইলে এই খাবার খেতে পারেন। তবেই ভালো থাকতে পারবেন।

ওটস
ওটসের মধ্যে রয়েছে বিটা গ্লুকান। বিটা গ্লুকান হল এক ধরনের ফাইবার। এই ফাইবার শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এমনকী এই বিশেষ ফাইবার প্রেশার নিয়ন্ত্রণ করতেও সক্ষম। তাই এই খাবার অনায়াসেই আপনি পাতে রাখতে পারেন।

রসুন
হাতের কাছে থাকা খুবই উপকারী একটি খাদ্য হল রসুন। নিয়মিত রসুন খেলে উচ্চ রক্তচাপ কমে। আসলে এই খাবারে রয়েছে নাইট্রিক অক্সাইড। এই উপাদান খুব সহজেই প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে।

কলা
কলায় রয়েছে অনেকটা পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম প্রেশার কমাতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে প্রেশার ঠিক রাখতে পারে ভিটামিন সি জাতীয় ফল।

About Post Author