Home » রন্ধন শিল্পের এক রাজকীয় প্রয়াস

রন্ধন শিল্পের এক রাজকীয় প্রয়াস

সময় কলকাতা ডেস্ক : রন্ধন যে শিল্প হিসেবে অনন্য, সেকথা অভিনব নয়। অভিনব হল রন্ধনশিল্পকে অনুপ্রাণিত করতে আন্তর্জাতিক রন্ধনকে ভারতীয় খাদ্যরুচির মূলধারায় আনার প্রক্রিয়া।রয়াল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের উদ্যোগে বুধবার দমদমের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতা। বিভিন্ন হোটেলের ৩০ জন শ্যেফকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়।

বর্তমান যুগে ভাল রান্নার গণ্ডি শুধু মা ঠাকুমা দিদিমাদের রান্না ঘরেই সীমাবদ্ধ নেই। এখন সেই সব ভাল সুস্বাদু রান্না প্রতিযোগিতার মঞ্চেও চলে এসেছে । পৃথিবীর সব নামী হোটেলের সুনাম জড়িয়ে আছে তাদের সুস্বাদু রান্নার জন্য। আর এই সুস্বাদু রান্নার মূল কারিগর যারা তারা হলেন শ্যেফ বা চলতি বাংলায় আমরা যাদের চিনি বিশারদ রন্ধন শিল্পী হিসেবে । বলা বাহুল্য,এই শ্যেফদের ভাল রান্নার জন্য রীতিমত প্রশিক্ষণ নিতে হয়। প্রথামাফিক তালিম হয় প্রশিক্ষণ শিক্ষার মাধ্যমে। তাঁদের মধ্যেও কেউ কেউ হয়ে ওঠেন অনন্য ও অসামান্য দক্ষ।

দক্ষ রন্ধন বিশারদদের উপস্থিতিতে রন্ধনকলার আয়োজন এবার দেখা দিল অন্য আঙ্গিকে।সেরা মানের শ্যেফদের নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল দমদমের একটি নামী হোটেলে। সৌজন্যে রয়াল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন। তাদের এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও যোগ দিয়েছিলেন নেপাল ও বাংলাদেশের নামী হোটেলের শ্যেফরা। এ ছিল প্রতিযোগিতার মাপকাঠিতে  এক ভিন্ন ধারার প্রয়াস, যার মাধ্যমে রন্ধন কলার অধ্যায় হয়ে নতুন পথের দিশারী। আয়োজকদের নামে যে রাজকীয়তার ছোঁয়া , তা ছুঁয়ে থাকল তাঁদের প্রয়াসের মধ্যেও ।।।

About Post Author