সময় কলকাতা ডেস্ক: বিশ্ব হাতি দিবসঃ ভালোবাসুন এই প্রাণীটিকেঅবস্থায় দুর্ব্যবহার করা হয় এশিয়া ও আফ্রিকার হাতির ওপর।প্রত্যেক বছর ১২ আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হয়ে থাকে। চোরাশিকারির হামলা, পর্যাপ্ত খাবার না পাওয়া, বন্দী অবস্থায় দুর্ব্যবহার করা হয় এশিয়া ও আফ্রিকার হাতির ওপর।
কিন্তু আমাদের বাস্তুতন্ত্রকে ঠিক রাখতে এই প্রাণীটির অবদান অপূরণীয়। তাই আজকের দিনে এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া প্রয়োজন।
২০১২ সালের ১২ অগস্ট এই দিনটি পালনের জন্য প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়। থাইল্যান্ডের এলিফ্যান্ট রেইনট্রোডাকশন ফাউন্ডেশন এবং কানাডার সিনেমার পরিচালক প্যাট্রিসিয়া সিমস যৌথভাবে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। প্যাট্রিসিয়ার ওয়ার্ল্ড এলিফ্যান্ট সোসাইটি তখন সারা বিশ্বজুড়ে হাতিদের সুরক্ষার্থে বিভিন্ন কাজ করে বাহবা কুড়িয়েছে।
ডব্লুডব্লুএফ-এর (ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার) সাম্প্রতিক তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে ৪৪০০০০টি হাতি রয়েছে। তারা আরও জানিয়েছে, প্রত্যেক বছর বিশ্বজুড়ে ১৫০০০ হাতি চোরাশিকারিদের হাতে মারা যায়। অতএব হাতির বিলুপ্তি আটকাতে গেলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাটা সবচেয়ে বেশি প্রয়োজন।

ডব্লুডব্লুএফ-এর সাম্প্রতিক তথ্য অনুসারে, এশিয়াটিক হাতির সংখ্যা এই মুহূর্তে ৫০০০০। এদের দেখা মেলে ভারতে এবং দক্ষিণপূর্ব এশিয়ায়।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?